দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রকাশ্যে ভোট; ইসিতে ‘ক্ষমা’ চাইলেন ধর্মমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ্যে ভোট; ইসিতে ‘ক্ষমা’ চাইলেন ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়টি ‘ক্ষমাসুন্দর দৃষ্টিতে‘ দেখতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

সোমবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের তলবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় ধর্মমন্ত্রী সাংবাদিকদের বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেছেন।

৭ জানুয়ারি জামালপুরের পলবান্ধা ইউনিয়নের সিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন ধর্মমন্ত্রী। যা গণমাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়।

 

 

আল / দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।