পেনাল্টির পর নরওয়ে গোলকিপারকে যা বলেছিলেন নেইমার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২ গোলে পিছিয়ে থাকার পর অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে একমাত্র গোলটি শোধ করেন নেইমার। তাতে অবশ্য পরাজয় এড়াতে পারেনি সেলেসাওরা। নরওয়ের কাছে ২১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এর আগে পেনাল্টি থেকে গোল শোধ করেই নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডের কাছে ছুটে যান নেইমার। এ সময় তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেনও। নাইল্যান্ডকে ঠিক কী বলেছিলেন নেইমার? তাদের মধ্যে হওয়া কথোপকথন সামনে এনেছে ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেল।

চ্যানেলটি জানিয়েছে, পেনাল্টি নেওয়ার আগে নেইমার নাইল্যান্ডের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলতে চেয়েছিলেন। নাইল্যান্ডকে উসকে দিতে গিয়ে নেইমার বলেছেন, ‘পেনাল্টিটা কোন দিকে মারব? তুমি কোন দিকে চাও?’

তবে ম্যাচের শুরু থেকেই একের পর এক দুর্দান্ত সেভ করা নরওয়েজিয়ান গোলরক্ষক নাইল্যান্ডও দমে যাননি। তিনি পাল্টা জবাব দেন, ‘পোস্টে মারো, পোস্টে মারো।’

এরপর নেইমার তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার সঙ্গে এসব চলবে না। আমার সঙ্গে না। বোকা।’

এর আগে ম্যাচের প্রথমার্ধের শুরুতেই একটি পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। তবে ব্রুনো গুইমারেসের নেওয়া সেই শট দারুণভাবে ঠেকিয়ে দেন নাইল্যান্ড। পরে ২১ গোলে জিতে ব্রাজিলকে বিদায় করে শেষ আটে জায়গা করে নেয় নরওয়ে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More