বুধবার, এপ্রিল ১, ২০২৬
বুধবার, এপ্রিল ১, ২০২৬

পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রায়হান () নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে চারটার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল রায়হান নিজ বাড়ির পাশের পাকা সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্বধলা থেকে জারিয়া গামী একটি অজ্ঞাতনামা ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও চালককে এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More