শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
বিনোদন

পূর্ণ হলো দীপ্ত প্লে’র এক বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পূর্ণ হলো দীপ্ত প্লে’র এক বছর

 

২০২২ সালের ২৮ নভেম্বর। যাত্রা শুরু করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম দীপ্ত প্লে।

আজ মঙ্গলবার(২৮ নভেম্বর) দেশের এই প্ল্যাটফর্মটি দেখতে দেখতে এক বছর পূর্ণ করল। গৌরবের সঙ্গে দ্বিতীয় বছরে পা রাখল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

দীপ্ত প্লে’র বর্ষপূতিতে দীপ্ত টিভি প্রাঙ্গণে ছিল আনন্দ আয়োজন। নাচ, গানের পাশাপাশি ছিল বাহারি সব স্টল। সেখানে পিঠা–পুলিসহ মেলে নানা জিনিসপত্র।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আগামীতে দর্শকদের সুস্থ্যধারার বিনোদন দিতে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার কথা জানান দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

গত ১ বছরে দীপ্ত প্লে–ওয়েব ফিল্ম ‘পরি‘, ‘নিকষ‘, ‘সাহসিকা–২‘, ‘অগ্নিপুরুষ‘, ‘আইকন ম্যান‘, ‘অপলাপ‘-এর মতো দারুণ সব গল্প তুলে আনে। যা অল্প সময়ই দর্শকদের মন জয় করে।

ওটিটির প্রধান কর্মকর্তা (ডিজিটাল হেড) মো. আবু নাসিম বলেন, ‘বিগত বছরের সাফল্য শুধু নয়, দীপ্ত প্লে সেই অভিজ্ঞতাকে ধারণ করে আগামী বছরের জন্য নির্মাণ করতে চলেছে আরও নতুন অরিজিনাল ফিল্ম।

দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম ও সিরিজ ছাড়াও এই প্ল্যাটফর্মে রয়েছে দীপ্ত টিভির সকল দর্শকপ্রিয় অনুষ্ঠান। সাবক্রিপশনের মাধ্যমে এ অনুষ্ঠানগুলো উপভোগ করার সুযোগ পাবেন গ্রাহকরা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।