শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব) এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন– আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান।

এর মধ্যে রবিউল ইসলাম ও তার স্ত্রী কেয়া বর্তমানে পলাতক রয়েছেন। রবিউল ইসলাম বর্তমানে আরাভ খান নামে পরিচিত এবং দুবাইয়ে অবস্থান করছেন।

বাকি ছয় আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানী এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন এসবি পরিদর্শক মামুন ইমরান খান। হত্যার দুই দিন পর, ৯ জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর তিন দিন পর মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ এই মামলায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন।

বিচারিক কার্যক্রমে মোট ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।