শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

পুকুরে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পুকুরে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে পুকুরে গোসল করতে নেমে ফাতেমা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ তাসনিম হোসেন (১১) নামে আরো এক শিশু। জিম হোসেন (১০) নামে এর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১ টায় ফাতেমা, তাসনিম ও জিম নামের তিন শিশু গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে।

ফাতেমা খাতুন (৮) উপজেলার বেথুলী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও নিখোঁজ তাসমিম খাতুন (১১) উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল বারীর ছেলে। জীবিত উদ্ধার হওয়া জিম খাতুন (১০) বেথুলী গ্রামের মোফাজ্জেল হোসেনের মেয়ে।

স্থানীয় দুখু মিয়া জানান, দুপুরে তিন শিশু গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে জিম নামের এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এছাড়া ফাতেমা খাতুনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাসমিম নামের আর এক শিশু নিখোঁজ রয়েছে। তাসমিম কয়েকদিন আগে নানাবাড়ি বেড়াতে এসেছে। তাকে উদ্ধারে এখনো স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছে পুকুরটিতে।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে তারা দ্রুত বেথুলী গ্রামের পুকুরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেছেন। পুকুরটি অনেক গভীর। এখনো একজন নিখোঁজ রয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে আসতে রওনা দিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছে। অন্য একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহরিয়ার/আল