শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পিরোজপুরে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিরোজপুরে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মানববন্ধন

নাজিরপুরে এসিল্যান্ড কর্তৃক তহশিলদারদের ঘুষ নেয়ার নির্দেশ দেয়া অডিও ভাইরাল হওয়া সেই এসিল্যান্ড মোহাম্মদ মাসুদুর রহমানকে নাজিরপুর উপজেলা থেকে বদলির প্রতিবাদে এবং তার চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পিরোজপুর জেলা শাখা।

শনিবার(৭ অক্টোবর) বেলা ১১ টায় শহরের মুুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড পিরোজপুর জেলা শাখার সভাপতি রেজাউল করিম সিকদার মন্টু, সহ–সভাপতি আবু সাঈদ মোঃ নাঈম, সাংগঠনিক সম্পাদক রাতুল চাঁদ, সদর উপজেলা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এসিল্যান্ড মোহাম্মদ মাসুদুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তিনি ৩৭ তম বিসিএস–এ প্রশাসন ক্যাডারভুক্ত হন। চক্রান্তকারীদের ষড়যন্ত্রের শিকার হলে নাজিরপুর উপজেলা থেকে তাকে বদলি ও চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেন প্রশাসন। তারা অতিদ্রুত এটি প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য নাজিপুরের এসিল্যান্ড  মাসুদুর রহমান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নামজারিতে ঘুষ এর টাকা নেয়ার নির্দেশনা মূলক বক্তব্য গত ১৭ সেপ্টেম্বর রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পর দিন সোমবার এ ঘটনা তদন্তের জন্য স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন পিরোজপুরের জেলা প্রশাসক। পরে তাকে নাজিরপুর থেকে বদলি ও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

কবির হোসাইন/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।