শিরোনাম
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
পিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭

পিরোজপুরের সদর উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মার্চ) দুপুর পৌনে ১২ টার দিকে পিরোজপুর–পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর থেকে পাড়েরহাট যাওয়ার পথে ঝাউতলা নামক স্থানে যাত্রী নামাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাওয়ার পথে অটোরিকশাকে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে অটোরিকশা, মোটরসাইকেল ও বাসের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চার জন ও পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার পথে আরও তিনজন নিহত হয়।

এ ঘটনায় আরও ১০ জন আহত হয়। আহতদের পিরোজপুর হাসপাতালে ও গুরুতর আহতদের খুলনা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আশিকুজ্জামান জানান, পাড়েরহাটে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও চার জন মারা যান।

 

এজে/দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।