শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’ ফাইনালে উঠার মারপ্যাঁচে বাংলাদেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যানবাহন চলাচল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যানবাহন চলাচল
পিরোজপুর ব্রিজ

সংস্কারের অভাবে পিরোজপুরের অধিকাংশ বেইলি ব্রিজ নির্বিঘ্নে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এগুলোর ওপর নিয়ে যাতায়াত করছে অসংখ্য যানবাহন ও মানুষ। ঘটছে দুর্ঘটনা। কিন্তু কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা এবং পিরোজপুর-কাউখালী- স্বরুপকাঠী রুটের প্রায় ১১০ কিলোমিটার সড়কে বেইলি ব্রিজের সংখ্যা ৭১। এগুলোর বেশির ভাগই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙা পাটাতনে গাড়ির চাকা আটকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়েই এসব ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল করছে।বেশ কয়েকটি ব্রিজ উচ্চ ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। জরাজীর্ণ এসব বেইজি নতুন করে নির্মাণ ও মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সড়ক বিভাগ।

পিরোজপুরের ৫টি জেলা সড়কে শতাধিক বেইলি ব্রিজ রয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।