শিরোনাম
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পিরোজপুরে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শত শত বাড়িঘর, নিহত ১

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
পিরোজপুরে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শত শত বাড়িঘর, নিহত ১

 

পিরোজপুরে হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকা।

রবিবার (৭ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে শুরু হয় দমকা ও ঘূর্ণি বাতাস।

প্রায় ১৫ মিনিটের এ ঘূর্ণিঝড়ে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় শত শত গাছ উপরে পড়ে ক্ষতিগ্রস্থ হয় ঘরবাড়ি এবং বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বন্ধ হয়ে পড়েছে সড়ক যোগাযোগও।

এ সময় পৌর এলাকার নিকটবর্তী শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামে একটি ঘরে গাছ চাপা পড়ে রুবী বেগম (২২) নামে এক মহিলা নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।

 

কবির/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।