
পিরোজপুরে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ইন্দুরকানী উপজেলা আ.লীগের আয়োজনে ইন্দুরকানী সরকারি কলেজ প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি এ কে এম এ আউয়াল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সিনিয়র সহ–সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক।
ইন্দুরকানী উপজেলা আ.লীগর সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ–সভাপতি এ্যাডভোকেট খান আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসানসহ জেলা,উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।
বক্তারা আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য এক সাথে কাজ করার জন্য নেতা–কর্মীদের আহবান জানান।
এছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে জামায়াত–বিএনপির নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদও জানান তারা।
এসএ/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।