শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে রাজশাহী বোর্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে রাজশাহী বোর্ডে

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ বছর রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ–৫ প্রাপ্তি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ।

রবিবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় মোট জিপিএ–৫ পেয়েছেন ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। গতবার জিপিএ–৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাস করেছেন এক লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ২১ হাজার ৩৭৯ জন।

এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। গত ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ১২ মার্চ।

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।