শিরোনাম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী

 

নানা কর্মসূচীর মধ্যদিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় টাঙ্গাইল পৌর শহরের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মো. ফরহাদ হোসেন।

এরপর মওলানা ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–কর্মকর্তা–শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক–সাংস্কৃতিক সংগঠন ও মওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল, এতিম খানা ও দুঃস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।