শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পায়রা বন্দরে ভিড়েছে কয়লাবাহী ততৃীয় জাহাজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পায়রা বন্দরে ভিড়েছে কয়লাবাহী ততৃীয় জাহাজ
কয়লাবাহী ততৃীয় জাহাজ

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙ্গর করেছে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল।

বুধবার (৫ জুলাই) এ জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয় জাহাজ।

প্রায় এক সপ্তাহ আগে ১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের এ জাহাজটি ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। বর্তমানে জাহাজটি আউটারেজ থেকে ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে। এটি ইনারে পৌঁছানোর পরপরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে।

পায়রা বন্দরের পাইলট ডিএম মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে আউটারেজ থেকে জাহাজটি নিয়ে বন্দরের ইনারের দিকে রওয়ানা দিয়েছে। আশা করছি দুপুর ১টার মধ্যে পৌঁছাতে পারব।

উল্লেখ্য, গত ২৫ জুন কয়লা সংকটে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

 

মো.ইমরান/ পুর্ণিমা/ দীপ্ত সংবাদ