পাবনায় মহাসড়কে বাজার বসিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় মহাসড়কের ওপর বাজার বসিয়ে চাঁদাবাজির অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। এসময় মহাসড়ক দখল করে বসা বাজারও উচ্ছেদ করা হয়।

বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার পাবনা–ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া বাজারে র‍্যাব–১২, সিপিসি–২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খানের নেতৃত্বে এ অভিযান চালান হয়।

গ্রেফতারকৃতরা হলেন– টেবুনিয়া ইউনিয়নের মজিদপুর রানীগ্রামের মো. মইদুল হোসেনের ছেলে মো. রতন হোসেন (২২), রামেশ্বরপুরের আব্দুর রহমানের ছেলে মো. আশরাফুল ইসলাম (২৪), টেবুনিয়া স্কুলপাড়ার আশরাফ উদ্দিনের ছেলে আব্দুল গণি (২৩), মনোহরপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. নাহিদ হাসান (২৬) এবং মজিদপুর মধ্যপাড়ার আঃ মজিদের ছেলে মোঃ সরোয়ার হোসেন শাওন (২২)।

আরও পড়ুন: ফেনীতে দিন দুপুরে স্বর্ণ দোকান থেকে লুট; গ্রেফতার ৬

র‍্যাব পাবনা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ১৩ মার্চ দুপুর ১২টার দিকে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে টেবুনিয়ার পাবনা–ঈশ্বরদী মহাসড়কের উপর বাজার বসিয়ে চাঁদা আদায় ও দখলদারিত্ব রোধে অভিযান পরিচালনা করেন র‍্যাব–১২, সিপিসি–২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান। টেবুনিয়ার বাজারকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু চক্র মহাসড়কের উপর টাকার বিনিময়ে অবৈধভাবে বাজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ টাকা আদায় করে আসছিল। এতে করে টেবুনিয়া বাজার সংলগ্ন মহাসড়কের উপর প্রায় ১.৫ কিঃ মিঃ রাস্তা জুড়ে ভয়াবহ যানজট ছিল একটি নিয়মিত ঘটনা। ফলশ্রুতিতে এই মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। অভিযানের সময় মহাসড়কের উপর বাজার বসিয়ে চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

 

শামসুল/ সুপ্তি/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More