শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাবনায় বিদ্যুৎপৃষ্টে দুই ভাইবোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনায় বিদ্যুৎপৃষ্টে দুই ভাইবোনের মৃত্যু

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৩) ও ফারাজানা ইয়াসমিন (২৩) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

মৃত দুইজন ওই গ্রামের মো. হিরু ইসলামের ছেলে–মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তার স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ও পুলিশ জানায়, বুধবার ১০ই মহররম উপলক্ষে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরু ইসলামের বড় মেয়ে ফারজানা তাঁতের মেশিন চালাতে যান। এসময় ফারজানা বিদ্যুৎপৃষ্ট হয়ে আটকে পড়েন। এসময় তাকে উদ্ধার করতে ছোট ভাই এগিয়ে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হোন। এরপর দুজনকে উদ্ধার করতে তার মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হোন। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতাবস্থায় নিহতদের মাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নিহতদের বাবা হিরু ইসলাম কান্নাজড়িত কন্ঠে বলেন, আজকে ছুটির দিনে শ্রমিকরা কাজে আসেনি তাই মেয়ে তাঁত চালাতে গেছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গেছিল আমরা একটুও টের পাইনি। দুইজন কলিজার টুকরা আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি একদম এতিম হয়ে গেলাম। এ জীবনে আর বেঁচে থাকার দরকার নেই।

আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পার্লুম তাঁত চালাতে গিয়ে প্রথমে বিদ্যুৎপৃষ্টে মেয়ে আটকে যায়। তাকে উদ্ধার করতে ছেলে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হোন। এরপর দুইজনকে উদ্ধার করতে মা এগিয়ে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হোন। ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। আমরা এখানে আসছি। মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

 

শামসুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।