শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পানির নিচে পারমাণবিক হামলায় সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পানির নিচে পারমাণবিক হামলায় সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
পারমাণবিক হামলায় সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

পানির নিচে পারমাণবিক হামলায় সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। চলতি সপ্তাহে কিম জং উনের নির্দেশনায় একটি মহড়ায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নতুন ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় । বৃহস্পতিবার (২৩ মার্চ) পূর্ব উপকূলে বিস্ফোরণ ঘটানো হয় ড্রোনটির।

একটি সামরিক মহড়ায় নতুন অস্ত্র ব্যবস্থা মোতায়েন এবং পরীক্ষা করে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, গত মঙ্গলবার উত্তর কোরিয়ার দক্ষিণ হামগিয়ং প্রদেশের উপকূলে ড্রোনটি পরীক্ষামূলকভাবে চালানো হয়

বিস্ফোরণের আগে প্রায় ৮০ থেকে ১৫০ মিটার (২৬০ থেকে ৪৯০ ফুট) গভীরতায় ৫৯ ঘণ্টা ১২ মিনিট ধরে পানির নিচ দিয়ে চলে এটি।

প্রতিবেদনে কেসিএনএ বলছে, এই পারমাণবিক আন্ডারওয়াটার অ্যাটাক ড্রোনটি যে কোনো উপকূল এবং বন্দরে মোতায়েন করা যেতে পারে বা অপারেশনের জন্য একটি সারফেস জাহাজ দিয়ে টানা করা যেতে পারে।

সম্প্রতি সিউল এবং ওয়াশিংটন ‘ফ্রিডম শিল্ড’ নামে ১০ দিনব্যাপী যে মহড়া শুরু করে, তাকে হামলার প্রস্তুতি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। 

 

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।