শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

পাচার হওয়া বাংলাদেশি নারী বেনাপোল দিয়ে হস্তান্তর

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পাচার হওয়া বাংলাদেশি নারী বেনাপোল দিয়ে হস্তান্তর

দালালের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারীকে প্রায় এক বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় প্রশাসন।

শুক্রবার (৮ নভেম্বর) বিকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে নো–ম্যান্সল্যান্ডে হস্তান্তর করেন।তার বাড়ি নারায়ণগঞ্জে। ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

জিজ্ঞাসাবাদে নারী জানান, ২০২৩ সালে ডিসেম্বরে যশোর সীমান্তের দিয়ে দালালের মাধ্যমে ভারতে কাজের উদ্দেশ্যে মুম্বাই নিয়ে যায়। সেখানে বিউটি পার্লারে কাজ দেন। সেখান থেকে মুম্বাই পুলিশ আটক করে। দুই মাস দশ দিন সাজা হয়। সাজার পর একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। সেখান থেকে আজ দেশে এসেছি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. ওমর ফারুক মজুমদার জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ এক বাংলাদেশি নারীকে হস্তান্তর করেছে।ইমিগ্রেশনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানার নিকট হস্থান্তর করা হবে।