শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে খাবার সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানে খাবার সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১১

পাকিস্তানের করাচিতে একটি কারখানায় বিনামূল্যে খাদ্যদ্রব্য বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (৩১ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে এবং মৃতদেহের পাশাপাশি আহতদেরকেও হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মুগীস হাশমি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৮ জন নারী এবং বাকি ৩ জন শিশু।

স্থানীয় পুলিশ সুপার ফিদা হোসাইন জুনেরি বলেন, খাদ্যদ্রব্য সংগ্রহের জন্য ওই কারাখানার বাইরে বিপুল সংখ্যক নারী ও শিশু উপস্থিত হয়। এক পর্যায়ে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা নারীরা তীব্র গরমে অধৈর্য হয়ে পড়েন এবং একে অপরকে ধাক্কা দেয়া শুরু করেন। একপর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে পদদলিত হয়ে মারা যান কয়েকজন।

মুগেরস হাশমি জানান, ওই কারখানার মালিক খাদ্যদ্রব্য বিতরণের ব্যবস্থা করেন। তবে, এ নিয়ে তিনি স্থানীয় পুলিশকে কিছুই জানায়নি। পুলিশকে জানালে সেখানে নিয়মশৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হতো বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। সিন্ধু প্রদেশের রাজধানী করাচির এ ঘটনায় তদন্ত কর হবে বলেও জানান তিনি।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।