শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্রিকেট

পাকিস্তানকে হোয়াইটওয়াশ, যা বললেন মাশরাফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাকিস্তানকে হোয়াইটওয়াশ, যা বললেন মাশরাফী

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে অভিনন্দন জানিয়ে মাশরাফি লিখেছেন, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।

রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো তাদেরকে টেস্টে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে স্বাগতিকদের তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় তুলে নেয় নাজমুল শান্তর দল।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।