শুক্রবার, মে ২৯, ২০২৬
শুক্রবার, মে ২৯, ২০২৬

রাজধানী ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করছেন।

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করছেন।

প্রথম দিনে কসাই না পাওয়া, উপযুক্ত স্থান সংকট কিংবা ব্যক্তিগত নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি, তাদের অনেকেই আজ কোরবানি করছেন।

শুক্রবার (২৯ মে) সকাল থেকেই উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, রামপুরা, মিরপুর, মান্ডা, বাড্ডা ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা যায়।

পূর্ব রামপুরা এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঈদের দিন কসাই পাইনি। যারা ছিল তারা অনেক বেশি টাকা চাচ্ছিল। তাই আজকে একটু নিরিবিলি সময়ে কোরবানি দিলাম। ইসলামে তো তিনদিন পর্যন্ত কোরবানি দেওয়ার সুযোগ আছে।’

খিলগাঁও তালতলা এলাকার বাসিন্দা ফারজানা বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম ঈদের দিন গরু কোরবানি দেওয়ার জন্য। কিন্তু কসাই না পাওয়ার কারণে গতকাল দিতে পারিনি।’

আব্দুল হালিম নামে এক কসাই বলেন, ‘ঢাকায় অধিকাংশ কোরবানি গতকাল হয়ে গেছে। আজ অল্প কিছু কোরবানি হচ্ছে। আজ আমাদের কাজের চাপও কম। আজ এই একটা কাজই আছে। গতকাল ৬টা গরু ও ৪টা ছাগল কাটার কাজ করেছি।’

উল্লেখ্য, ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির সময় থাকে ৩ দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা যায়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More