দীপ্ত নিউজ
বাংলাদেশ

পর্যটন খাতে জিডিপির লক্ষ্যমাত্রা অতিক্রম করবে: পর্যটন প্রতিমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পর্যটন খাতে জিডিপির লক্ষ্যমাত্রা অতিক্রম করবে: পর্যটন প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিশ্ব অর্থনীতির ১০ শতাংশ জিডিপির লক্ষ্যমাত্রা রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় পর্যটন খাতের মাধ্যমে সে লক্ষ্যমাত্রা অতিক্রম করার জন্য কাজ করছে সরকার। বুধবার (১৫ মার্চ) দুপুরে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাসহ সকলকে নিয়ে কুয়াকাটার মাষ্টারপ্লান তৈরী করা হবে। মাষ্টারপ্লান চুড়ান্ত হয়ে গেলে কুয়াকাটার উন্নয়নে পুরোদমে কাজ শুরু হবে। কুয়াকাটার সকলের মতামত নেয়া হয়েছে।

এর আগে, তিনি মুজিব‘স বাংলাদেশ: উপকূলীয় ও সমুদ্র পর্যটন সম্ভাবনা শীর্ষক কর্মশালায় যোগদান করেন। বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন। এসময় পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল হক ও জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফএম/দীপ্ত সংবাদ