শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
পরিবেশ

কালবৈশাখী আঘাত হানবে কবে জানা গেল পূর্বাভাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কালবৈশাখী আঘাত হানবে কবে জানা গেল পূর্বাভাসে
পরশু থেকে কালবৈশাখী।

ফাল্গুনের শেষ সময়ে এসে দেশের কয়েকটি স্থানে মৃদু তাপমাত্রা শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার (১৪ মার্চ) সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজারে মৃদু তাপমাত্রা বয়ে যাবে। এ ছাড়া ১৫ থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এবার শীতে এমনিতেই বৃষ্টি কম হয়েছে। আবার ১৬ দিন ধরে দেশে তেমন বৃষ্টি হয়নি। ফলে এবার একটু আগেভাগেই অর্থাৎ ফাল্গুনেই দেশে তাপমাত্রা শুরু হয়ে গেছে। তবে ১৫ থেকে ১৮ মার্চ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও বৃষ্টি দেখা যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ বলছে, সাধারণত মার্চের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা শুরু হয়ে থাকে। এই দাবদাহ এপ্রিলে গিয়ে বাড়ে। আর কালবৈশাখী শুরু হয় মার্চের মাঝামাঝি সময়ে।

কিন্তু এবার তাপমাত্রা আগে শুরু হতে দেখা গেল। এখন এক দিকে যেমন আকাশে মেঘ কম থাকছে, অন্যদিকে সূর্যের তাপ প্রখর থেকে প্রখর হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, প্রাথমিকভাবে দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখী শুরু হতে পারে। পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় হানা দিতে পারে কালবৈশাখী।

  যূথী/দীপ্ত সংবাদ