শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক

ঈদের ছুটির দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানা টোলপ্লাজা এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টির হওয়ায় মোটরসাইকেল আরোহী ও গণপরিবহনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানিয়েছেন, সকাল থেকে পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ নেই বললেই চলে। সবকিছুই স্বাভাবিক রয়েছে। তবে বৃষ্টির কারণে মোটরসাইকেল আরোহী ও অপেক্ষায় থাকা যাত্রীদের একটু সমস্যা হচ্ছে।

সেতুর দুই পাড়ের যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সেতু ও এক্সপ্রেসওয়ে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে পদ্মা সেতুতে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় এ সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ পরিমাণ টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতু সাইড অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী।

 

কায়সার হামিদ/মাসউদ/দীপ্ত সংবাদ