শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পথে পথে বিএনপি নেতাকর্মীদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পথে পথে বিএনপি নেতাকর্মীদের ঢল

দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

মঙ্গলবার (৬ মে) সকাল থেকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত।

ক্ষিলখেত এলাকায় অবস্থান করছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

খালেদা জিয়াখালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম, ‘খালেদা, জিয়া, ‘তারেক, রহমান, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

সরেজমিনে দেখা যায়, মূল সড়কে কাউকে নামতে দিচ্ছে না পুলিশ ও সেনাবাহিনী। নেতাকর্মীদের ফুটপাতে অবস্থান করে শুভেচ্ছা জানাতে বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।