শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালী বুড়াগৌরাঙ্গ নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পটুয়াখালী বুড়াগৌরাঙ্গ নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঝড়ের কবলে পরে ২ যাত্রী ও ট্রলারের ৩ স্টাফ সহ একটি যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (০৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

তবে রাত দশটার দিকে স্থানীয় জেলেরা নদীতে ভাসমান সকলকে উদ্ধার করেছে। বর্তমানে ট্রলারটি উদ্ধার অভিযান চালাচ্ছে জেলেরা। উদ্ধারকৃতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

উদ্ধার হওয়া যাত্রীরা জানায়, শুক্রবার বিকালে গলাচিপা লঞ্চঘাট থেকে ওই ট্রলারটি ২ যাত্রী, ৩ স্টাফ, ১০০ বস্তা চাল, ২০ টি তেলের ব্রেল ও ৬০ টি আম ভর্তি ঝুড়ি সহ চর আন্ডার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে বুড়াগৌরাঙ্গ নদীর মোহনায় প্রচন্ড ঢেউয়ে ও তীব্র বাতাসে ট্রলারটি ডুবে যায়। অতিরিক্ত মালামাল বহনের কারনেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি যাত্রীদের।

গলাচিপা থানার ওসি নুরুল ইসলাম জানান, ট্রলার কি কারণে ডুবছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

মো.ইমরান/ শায়লা/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।