রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়ায় ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষনের অভিযোগে এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) রাত ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী টিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ওই কিশোর তার পূর্ব পরিচিত। গত বুধবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী লোন্দা গ্রামের নিজবাড়ি থেকে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে রওনা দেয়। পথে ওই কিশোর তার গতিরোধ করে তাকে জোরপূর্বক হোসেন মোল্লার ব্রিকফিল্ডে নিয়ে ধর্ষণ করে।

পরে শিক্ষার্থীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওই কিশোর দৌড়ে পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ওই কিশোরকে শনিবার আদালতে পাঠানো হবে।

 

মো.ইমরান/এমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More