শিরোনাম
স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে বিষধর রাসেলস ভাইপার উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে বিষধর রাসেলস ভাইপার উদ্ধার

 

পটুয়াখালীর মহিপুরে একটি তীব্র বিষধর রাসেলস ভাইপার সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ধুলাসর ইউনিয়নের চর ধলাসর গ্রামের হাসেম চৌধুরীর বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

সাপটির দৈর্ঘ্য ২ ফুট। রাত আটটার দিকে সাপটি কলাপাড়া লঞ্চঘাট এলাকায় নিয়ে আসা হলে সাপটি দেখতেউৎসুক জনতা ভীড় জমায় ।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, সাপটি বাড়ির ফেলে রাখা জালে আটকা পরে। এটি উদ্ধার শেষে জাল ছাড়ানোর পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এসব সাপ মূলত বালুতে বসবাস করে। সাপটি রিসার্সের জন্য চট্রগ্রামের ভেনম রিসোর্স সেন্টারে পাঠানো হবে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।