শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাস উৎসব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

পটুয়াখালীতে শুরু হচ্ছে হিন্দুধর্মালম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব রাস উৎসব।

আগামী রবিবার (২৬ নভেম্বর) পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় এ মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে ।

৫ দিনব্যাপী এ উৎসবে আগমন ঘটবে লাখ লাখ পূন্যার্থীর। তাই কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম সাজনো হচ্ছে নতুন সাজে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। কারিগরদের রং তুলির নিপুন ছোয়ায় সাজিয়ে তোলা হচ্ছে ১৮ জোড়া যুগল প্রতিমা।

২৭ নভেম্বর ভোরে কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গাস্নান বা পূন্যস্নান। এ অনুষ্ঠানকে ঘিরে সৈকতে বসবে অস্থায়ী দোকান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, আগতদের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More