শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পঞ্চগড়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চগড়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত

পঞ্চগড়ে তীব্র দাবদাহ এবং দুই সপ্তাহ ধরে টানা খরার কারণে দূর্ভোগে পড়েছে জনজীবন। খরা থেকে রক্ষায় বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন মুসুল্লিরা। শুক্রবার (৯ জুন) সকালে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম এই নামাজ ও প্রার্থনার আহ্বান করেন।

বৃষ্টির জন্য বিশেষ এ নামাজে অংশ নিতে সকলকে আহব্বান জানিয়ে বৃহষ্পতিবার রাতে জেলা শহরের প্রচারণা চালানো হয়। কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম নামাজের ঈমামতি ও মোনাজাত পরিচালনা করেন।

এতে পৌর এলাকার বিভিন্ন মসজিদের মুসুল্লিসহ তিন শতাধিক স্থানীয় মুসল্লি অংশ নেন।

পবিত্র কোরআন এবং হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম বলেন, তীব্র খরার কারণে বৃষ্টির জন্য আমাদের মহানবী নামাজ আদায় করেছিলেন। সেই নামাজের প্রার্থনার কবুল হয়ে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। তাই আমরাও চলমান খড়ার কবল থেকে রক্ষার জন্য আমরাও নামাজ ও প্রার্থনার আয়োজন করি।

 

গোফরান বিপ্লব/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।