শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পঞ্চগড়ে উন্নয়ণ শোভাযাত্রায় মানুষের ঢল

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পঞ্চগড়ে উন্নয়ণ শোভাযাত্রায় মানুষের ঢল

পঞ্চগড়–১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধানের উদ্যোগে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, যুব–মহিলালীগ সহ হাজার হাজার সাধারন মানুষ অংশ নেন।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে শোভাযাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা উপজেলা ঘুরে তার নিজ ইউনিয়নে মধ্যাহ্নভোজ শেষে তেঁতুলিয়া গিয়ে শেষ হয়।

এতে প্রায় ছয় হাজার মোটরসাইকেলসহ বাস, মিনিবাস, ট্রাক এবং পিক–আপে করে অংশগ্রহন করেন নেতাকর্মীরা। এর আগে তিনটি উপজেলার ২৩টি ইউনিয়ন থেকে আওয়ামীলীগের নেতা–কর্মীরা নিয়ে আলাদা আলাদা মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পঞ্চগড় চিনিকল মাঠে জড়ো হন হাজারও তৃনমূলের নেতাকর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন সাংসদ। সভায় জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোশারফ হোসেন,পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসানসহ স্থানীয় আওয়ামীলীগের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও মজাহারুল হক প্রধান নৌকা মার্কায় মনোনয়ন দিলে একসাথে কাজ করে শেখ হাসিনাকে এই আসনটি উপহার দেওয়ার অঙ্গিকার করেন। এ সময় সাংসদ সংক্ষিপ্ত আলোচনায় সাংসদ জানান আজ পঞ্চগড়ের আওয়ামীলীগের নেতাকর্মীদের জন্য আনন্দের দিন। কারন এতে তৃনমূলের নেতাকর্মী একত্রিত হওয়ায় পঞ্চগড়ে আওয়ামীলীগের একটি স্মরনীয় দিন। আগামি নির্বাচনে নৗকা মার্কার মনোনয়ন দিয়ে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করে এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার আশ্বাস দেন তিনি।

 

গোফরান বিপ্লব/মোরশেদ আলম/দীপ্ত নিউজ