শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিঁখোজ স্কুলছাত্র

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিঁখোজ স্কুলছাত্র

মানিকগঞ্জের সিঙ্গাইরে নৌকাবাইচ দেখে বাড়ি ফেরা হলো না সিফাত হোসেন (১৫) ও ওয়াসিম (১৭) নামের দুই স্কুলছাত্রের। নদীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে সিঙ্গাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন৷

নিহত সিফাত উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ওয়াসিম লক্ষ্মীপুর গ্রামের তোফাজ্জলের ছেলে। তারা সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে মানিকগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জ সিমান্ত এলাকার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপের কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। সিফাত ও ওয়াসিমসহ ২০/২৫ জন বন্ধু ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বাইচ দেখতে যায়। এসময় একটি নৌকার ধাক্কায় নিহতদের নৌকাটি ডুবে যায়। এতে সিফাত , ওয়াসিমসহ ৪ জন যাত্রী নিখোঁজ হয়।

খোঁজাখুঁজি করে দুইজনকে উদ্ধার করা গেলেও বাকি দুইজনকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিবার ওয়াসিম ও সোমবার সিফাতের লাশ উদ্ধার করেন।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহতের স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।