শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীর কবিরহাটে চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল

আল আমিন
আল আমিন
প্রকাশ:
নোয়াখালীর কবিরহাটে চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই চেয়ারম্যান মিথ্যা মামলা দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিক উল্যাহ সহ কয়েকটি নিরিহ ছেলেকে হয়রানি করছে। তার দায়ের করা একটি মামলায় ইতোমধ্যে ৩ জন নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুন) রাতে চাপরাশিরহাট বাজারের শেখ রাসেল স্মৃতি সংসদের সামনে থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শেখ রাসেল স্মৃতি সংসদের সামনে গিয়ে শেষ হয়। পরে ওই স্থানে একটি বিক্ষোভ সমাবেশ করে তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিনের মেয়েকে ইভটিজিং করার অভিযোগ এবং তার ছেলেকে মারধর করা হয়েছে এমন অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করে কিছু নিরিহ মানুষকে হয়রানি করছেন ওই চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি সামান্য একটি বিষয়কে বড় করেছেন। আমরা চাই দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিবেন ওই চেয়ারম্যান।

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে সাহাব উদ্দিন চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে কিশোর গ্যাং এর হামলায় গুরত্বর আহত নিরিহ দীপুর বাবা বাদী হয়ে কবিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি অতিদ্রুত দীপুর ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, সাহাব উদ্দিন চেয়ারম্যান মারামারির ঘটনায় একটি মামলা দিয়েছেন সেই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাতিজি বাদি হয়ে একটি ইভটিজিং মামলা দায়ের করেছেন। এছাড়াও দীপুর বাবার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি সেটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ.এস.এম.নাসিম/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।