Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
পরিবেশ

নোয়াখালীতে আন্তর্জাতিক বন দিবস পালিত

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নোয়াখালীতে আন্তর্জাতিক বন দিবস পালিত
নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক বন দিবস পালিত

‘সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন‘ প্রতিপাদ্যে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক বন দিবস–২০২৩ পালন করেছে উপকূলী বন বিভাগ।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টায় নোয়াখালী উপকূলীয় বন বিভাগ কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বন বিভাগের গেস্ট হাউজের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা। এতে মূখ্য আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অশনি বিপদ থেকে রক্ষা করতে বনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাছ থাকলে নিরাপদ থাকবে পরিবেশ। অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি বন পরিবেশের ভারসাম্যও বজায় রাখে। পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে সব ধরনের বন টিকিয়ে রাখতে হবে।

উল্লেখ্য, বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২০১২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস ঘোষণা করা হয়। সেই থেকে বিশ্বব্যাপী দিবসটা পালিত হয়ে আসছে।

এমবিআর/দীপ্ত সংবাদ