শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নেতানিয়াহু এবং হিটলারের কোনো পার্থক্য নেই: এরদোয়ান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
নেতানিয়াহু এবং হিটলারের কোনো পার্থক্য নেই: এরদোয়ান

 

গাজায় ইসরায়েলের হামলাকে ইহুদিদের প্রতি নাৎসিদের আচরণের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার (২৭ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ন্যাটো সদস্য তুরস্ক গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলার সমালোচনা করে একে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছে এবং বলেছে দেশটির নেতাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত।

এরদোয়ান জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অ্যাডলফ হিটলারের মধ্যে কোনো পার্থক্য নেই।

এরদোয়ান আরও বলেন, ‘তিনি (নেতানিয়াহু) হিটলারের চেয়েও ধনী। তিনি পশ্চিমাদের কাছ থেকে সমর্থন পান। যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের সহায়তা আসছে। আর এই সহায়তা দিয়ে তারা কি করছে? ২০ হাজারের বেশি গাজাবাসীকে হত্যা করেছে।’

এদিকে এরদোয়ানের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট কুর্দিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছেন। তার শাসনের বিরোধিতাকারী সাংবাদিকদের কারারুদ্ধ করার বিশ্ব রেকর্ড রয়েছে। তিনিই শেষ ব্যক্তি যিনি আমাদের নৈতিকতা শেখাতে পারেন।’

গাজার রামাল্লায় মানি এক্সচেঞ্জ স্টোরগুলো থেকে সিসিটিভি খুলে ফেলছে ইসরায়েলি সেনারা।

এদিকে, গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত ২৪ ঘন্টায় আরও ১৯২ জোনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ হাজার। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে আরও ৭ হাজার।

 

আরও পড়ুন: দিল্লিতে ইসরায়েলের দূতাবাসে বোমা বিস্ফোরণ

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।