শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
খেলা

২০৩০ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিলেন নেইমার!

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
২০৩০ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিলেন নেইমার!
ছবি: দীপ্ত নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। যেখানে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে তাঁর অংশগ্রহণের একটি আবহ তৈরি করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, বিভিন্ন বয়সের নেইমার নিজেই নিজেকে আগামী বিশ্বকাপে খেলার জন্য রাজি করানোর চেষ্টা করছেন।

ইনস্টাগ্রামের এই পোস্টে সান্তোস তারকা আবেগ প্রকাশের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন।

নের্ড সোউল এআই নামক একটি প্রোফাইল থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রাপ্তবয়স্ক দুই নেইমার এক শিশু নেইমার‘কে দেখছেন। এরপর সবচেয়ে বয়স্ক নেইমারটি সান্তোসের জার্সি পরা সেই ছোট্ট শিশুটির কাছে এগিয়ে যান এবং নিজেকে ‘ভবিষ্যতের তুমি’ হিসেবে পরিচয় দেন। শিশু নেইমার তাঁকে কিছু প্রশ্ন করে, যার মধ্যে একটি ছিল– কত বছর বয়সে তারা প্রথম বিশ্বকাপ জিতেছিল?

এই প্রশ্নে প্রাপ্তবয়স্ক নেইমার আবেগপ্রবণ হয়ে উত্তর দেন, ‘আমি এটা নিয়েই তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমরা জিততে পারিনি। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম। আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একা আমার পক্ষে এটা কখনওই সম্ভব ছিল না। আর সেই কারণেই আমি আজ এখানে এসেছি। আমার তোমার সাহায্য দরকার। আমি চাই তুমি একটা প্রশ্নের উত্তর দাও– তুমি কি চাও আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?’ –এআই–এর তৈরি ভিডিওতে নেইমারকে এভাবে বলতে শোনা যায়।

কথা বলার এই পর্যায়ে সেখানে নেইমারের চতুর্থ আরেকটি রূপ হাজির হয়। বয়স্কদের একজন তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কোন বছর থেকে এসেছেন? তখন নবাগত সেই নেইমারের হাতের দিকে ক্যামেরা যায়, যেখানে দেখা যায় তিনি একটি বিশ্বকাপ ট্রফি ধরে আছেন এবং তাতে খোদাই করে লেখা ‘২০৩০’।

ভিডিওটি শেষ হয় শিশু নেইমারের ইতিবাচক উত্তরের মধ্য দিয়ে. ‘হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’

এই পোস্টের কমেন্ট বক্সে সত্যিকারের নেইমার জুনিয়র ৩টি আবেগাক্রান্ত ইমোজি (ভালোবাসা ও কান্না) জুড়ে দেন।

পোস্ট করার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ভিডিওটি ৩৩ মিলিয়নেরও বেশি ভিউ পার করে ফেলে। সেই সঙ্গে ৩.৭ মিলিয়ন রিয়েকশন, ১ লাখ ৯০ হাজার কমেন্ট এবং ১ মিলিয়নেরও বেশি শেয়ার হয়।

উল্লেখ্য, ৩৪ বছর বয়সী নেইমার এ পর্যন্ত ৪টি বিশ্বকাপ খেলেছেন– ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬। ২০৩০ সালে ১০ নম্বর জার্সিধারী তারকার বয়স হবে ৩৮ বছর।

এর আগে, তিনি ইঙ্গিত দিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপটিই হতে যাচ্ছে তাঁর শেষ বিশ্বকাপ। ইনজুরির সঙ্গে লড়াই করা নেইমার চলতি বিশ্বকাপে মাত্র ২টি ম্যাচ খেলতে পেরেছিলেন। যার মধ্যে ছিল নরওয়ের কাছে শেষ ১৬‘তে হেরে ব্রাজিলের বিদায় নেওয়ার ম্যাচটিও।

 

এসএ