বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে নিয়ে সুখবর দিলেন ব্রাজিল কোচ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ব্রাজিল ভক্তদের দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চেই। দীর্ঘ দিন পর আবারও ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে মাঠ কাঁপাতে প্রস্তুত দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র।

গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের দলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টায় মিয়ামিতে গ্রুপ পর্বের বাঁচামরার লড়াইয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের আপডেট দিতে গিয়ে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় আনচেলত্তিকে। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড হাসতে হাসতে সাংবাদিকদের বলেন, ‘নেইমার খেলার জন্য সম্পূর্ণ উপযুক্ত। সে চলতি সপ্তাহে বাকিদের সঙ্গে খুব ভালো অনুশীলন করেছে এবং নিজেকে প্রস্তুত করেছে। ওর মতো কোয়ালিটির একজন খেলোয়াড় দলে ফেরাটা আমাদের জন্য বিশাল স্বস্তির।’

নেইমারকে কি শুরু থেকেই খেলানো হবে? এমন প্রশ্নের জবাবে রসবোধের আশ্রয় নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি নিজে বুড়ো বয়সে যদি ৯০ মিনিট হেঁটে বেড়াতে পারি, তবে নেইমার তো অনায়াসে ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবে! সে একদম ঠিক আছে। যদি ও মাঠে নাও নামে, ডাগআউটে ওর উপস্থিতি, ওর অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে।’

শেষবার ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার। মন্টভিডিওর সেই ম্যাচে ব্রাজিল ২০ গোলে হেরেছিল এবং প্রথমার্ধেই বাঁপায়ের হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার।

এরপর কেটে গেছে দীর্ঘ ৯৮০ দিন (প্রায় ২ বছর ৮ মাস)। চোটের কারণে কাতার বিশ্বকাপের পর দীর্ঘদিন দলের বাইরে থাকা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটাই শেষ বিশ্বকাপ। ফলে তার ফেরা নিয়ে পুরো মিয়ামির ব্রাজিল ক্যাম্পে এখন উৎসবের আমেজ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More