শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খেলা

সেমিফাইনাল ম্যাচে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সেমিফাইনাল ম্যাচে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

পরিচিত আকাশি–সাদা ডোরাকাটা জার্সিতে নয়, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে গাঢ় নীল পোশাকে মাঠে নামবে আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের বিশেষ অনুরোধে দ্বিতীয় জার্সি ব্যবহারের অনুমতি দিয়েছে ফিফা।

ম্যাচে স্বাগতিক দল হিসেবে বিবেচিত ইংল্যান্ড তাদের প্রচলিত সাদা জার্সি পরবে। আর্জেন্টিনার পোশাক হবে গাঢ় নীল ও কালো। বিশ্বকাপের ম্যাচ কালার নির্ধারণ করে প্রকাশিত তালিকাতেও বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

আর্জেন্টিনার এই অনুরোধের পেছনে রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাস ও কিছুটা সংস্কার। নীল জার্সিকে ইংলিশদের বিপক্ষে নিজেদের ‘সৌভাগ্যের পোশাক’ হিসেবে দেখেন দেশটির অনেক সমর্থক।

১৯৮৬ বিশ্বকাপে মেক্সিকো সিটিতে কোয়ার্টার ফাইনালে নীল জার্সি পরে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দুটি গোলই করেছিলেন ম্যারাডোনা।

প্রথম গোলটি করেছিলেন হাত দিয়ে, যা ফুটবল ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। দ্বিতীয় গোলে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে ইংল্যান্ডের একাধিক খেলোয়াড় ও গোলরক্ষককে পেরিয়ে জালে পাঠান ম্যারাডোনা। পরে সেটি ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে স্বীকৃতি পায়।

১৯৯৮ বিশ্বকাপেও ইংল্যান্ডের বিপক্ষে গাঢ় নীল জার্সিতে খেলেছিল আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২–২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়েছিল তারা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ১ বার নীল জার্সি ব্যবহার করেছে স্কালোনি‘র দল। গ্রুপ পর্বে সেই ম্যাচে জর্ডানকে ৩–১ গোলে হারায় আর্জেন্টিনা। ফলে ইংল্যান্ডের বিপক্ষে এই জার্সির অতীত ও বর্তমান দুই স্মৃতিই তাদের পক্ষে।

অবশ্য জার্সি কোনো ম্যাচের ফল নির্ধারণ করে না। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় ইতিহাস ও প্রতীকের গুরুত্ব অনেক। সেই মনস্তাত্ত্বিক জায়গা থেকেই আর্জেন্টিনা তাদের দ্বিতীয় পোশাক ব্যবহারের অনুমতি চেয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনাল।

 

এসএ