শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর নগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মো. রাজু মিয়ার (১৯) মৃতদেহ ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জগদল বিওপি সীমান্তে বিজিবি ও পুলিশকে মৃতদেহ হস্তান্তর করে বিএসএফ।

নিহত রাজু মিয়া উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালি গ্রামের হাবিবুর আলীর ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাজুর লাশ বিএসএফ ২ দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

মৃতদেহ গ্রহণের পরপর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় শনিবার বিকালে বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঘটনাটির প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, রাজু ইসলাম শুক্রবার ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৬/৫ পিলারের পাশ দিয়ে ভারতীয় এলাকায় গরু আনতে যায়। প্রায় ১০০ গজ অভ্যন্তরে তিনগাঁও নামক স্থানে বিএসএফ টহল দল তাকে লক্ষ করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

 

হিমেল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ