শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু

ময়মনসিংহে নির্মাণাধীন ২০ তলা ভবনের ১৮তলা থেকে পড়ে গিয়ে শিমুল মিয়া নামের এক রড মিস্ত্রীর মৃত্যু হয়েছে।রবিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বাউন্ডারী রোডের সাহেব আলী এলাকায় এই ঘটনা। কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিমুল মিয়া (৩৫) জামালপুর জেলার সদর উপজেলার মধ্যবটতলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

তিনি বলেন, নিহত শিমুল মিয়া পেশায় রড মিস্ত্রী। তিনি বাউন্ডারী রোডের সাহেব আলী এলাকার নির্মাণাধীন ২০ তলা ভবনের ১৮তলায় উঠে রডের কাজ করছিলেন। অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে অন্য শ্রমিকরা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মো. ফারুক হোসেন বলেন, নিহতের স্বজনরা এখনো কেউ থানায় যোগাযোগ করেনি। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভবনের নির্মাণ কমিটির সভাপতি জবেদ আলী বলেন, ‘কিভাবে পড়ে গিয়ে মারা গেছে আমি জানি না।‘ নির্মাণাধীন ভবনের নিরাপত্তা নিয়ে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান।

 

মাহমুদুল হাসান মিলন/এমি/দীপ্ত নিউজ