শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নির্বাচনে ভরাডুবি; জাপা’র ভেতর অস্থিরতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনে ভরাডুবি; জাপা’র ভেতর অস্থিরতা
প্রতীকী ছবি

নির্বাচনে ভরাডুবির পর জাতীয় পার্টির ভেতর অস্থিরতা বাড়ছে। দলটির শীর্ষ নেতৃত্বের কাছে জবাবদিহিতা চাইছেন জাতীয় পার্টির একাংশের নেতারা। তবে দলটির মহাসচিব বলছেন, জাতীয় পার্টি এখনো ঐক্যবদ্ধ। সংসদ ও রাজপথে বিরোধী দল হিসেবেই নিজেদের দেখতে চান তারা।

জাতীয় পার্টি মানেই নাটক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে নানা নাটকীয়তার পর, ২৬টি আসনে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেয় দলটি। কিন্তু ভোটের মাঠে ভরাডুবি হয় জাতীয় পার্টির। মাত্র ১১টি আসনে জয়ের মুখ দেখে দলটির প্রার্থীরা।

দলের এমন অবস্থার জন্য শীর্ষ নেতাদের দায়ী করছেন, জাতীয় পার্টির অনেক প্রার্থী ও নেতাকর্মী। রাজধানীর বনানী কার্যালয়সহ বিভিন্ন স্থানে শীর্ষ নেতৃত্বের পদত্যাগ ও জবাবদিহিতা চেয়ে বিক্ষোভ করছেন তারা।

ঢাকা– ৪ আসন থেকে নির্বাচনে হেরে যান জাতীয় পার্টির কো–চেয়ারম্যান আবু হোসেন বাবলা। তিনিও বিক্ষোভে যোগ দিচ্ছেন, আবার জাতীয় পার্টিকে ‘ঐক্যবদ্ধ‘ দেখতে চাইছেন।

তবে দলটির মহাসচিবের দাবি, দলে কোনো বিভেদ নেই। এবার ভোটে দলটির প্রার্থীদের শতকরা ৯০ ভাগই জামানত হারিয়েছেন। এই অবস্থা থেকে দলকে সুসংগঠিত করতে সময় লাগবে বলেও জানান দলটির মহাসচিব।

 

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।