শিরোনাম
বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
দীপ্ত নিউজ
জাতীয়

নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন খলিলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন খলিলুর রহমান

কলম্বো সিকিউরিটি কনক্লেভের ৭ম এনএসএ–স্তরের সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর নয়াদিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা‘র রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান ।

আগামী ২০ নভেম্বর ভারত রাজধানী নয়াদিল্লি‘তে ৫টি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে খলিলুর রহমান‘কে দিল্লি সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান অজিত দোভাল। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তিনি।

ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারে গঠিত ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভে‘ ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ পূর্ণ সদস্য হিসেবে যুক্ত আছে। বাংলাদেশ ২০২৪ সালে এই ফোরামে পূর্ণ সদস্য হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দ্বিতীয়বার কোনো উপদেষ্টার ভারত সফর। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ‘ইন্ডিয়া এনার্জি উইক’–এ অংশ নিতে দিল্লি সফর করেছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

 

এসএ