মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৭

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন।

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে ঢাকাচট্রগ্রাম মহাসড়কের হাসানপুর তাসফিন পাম্পেরউল্টো দিকে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর এলাকার আফজাল হোসেন (৩৫), একই গ্রামের সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), বিরাপুর উপজেলার ভাইঘর গ্রামের সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), আবু হোসেন (৩০), আব্দুর রশিদ (৫৫)

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো১৩১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। দুর্ঘটনাস্থলেই ৭জন পুরুষ নিহত হন। আহত হন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক নয়ন দে বলেন, দুর্ঘটনায় আহত ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More