শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিজ কেন্দ্রে ভোট দিলেন মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিজ কেন্দ্রে ভোট দিলেন মাশরাফি
মাশরাফি বিন মুর্তজা

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নড়াইল–২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা।

রবিবার (৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নড়াইলের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি।

ভোট দেওয়া শেষে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে, খুব ভালো ভোট হচ্ছে। খুব ভালো লাগছে। আশা করছি সবাই সবার মতো করে ভোট দেবে। নারী–পুরুষ, বয়স্করাও এই ঠাণ্ডার মধ্যে ভোট দিতে আসছেন দেখে বেশি ভালো লাগছে। এখন তো সকাল, দুপুর ১২টা–১টার মধ্যে সংখ্যাটা আরও অনেক বেশি বাড়বে।’

জয়ের ব্যাপারে তার ভাষ্য, ‘মানুষ যেভাবে দেবে সেভাবেই। সবাই তো আশাবাদী।’

নড়াইল–২ আসনে মাশরাফির পাশাপাশি রয়েছেন আরও ৬ প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল)

নড়াইল–২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।