দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

নিজ এলাকায় মোবাইল খোয়ালেন ধর্মমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
নিজ এলাকায় মোবাইল খোয়ালেন ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান।

জামালপুরের ইসলামপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাজায় গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন ধর্মমন্ত্রী ও জামালপুর–২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান।

মঙ্গলবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলার শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামালপুরের ইসলামপুরে নিজ নির্বাচনী এলাকায় প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রীর জানাজায় অংশ নিতে গিয়ে তিনি মোবাইল ফোন হারান।

এ ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইসমাইল হোসেন ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রী হাসনা মোশারফের জানাজায় অংশ নেন। নামাজের আগ মুহূর্তে মন্ত্রী তার ব্যবহৃত মোবাইলে এরোপ্লেন মোড অন করে এক ব্যক্তির হাতে দেন। সেই ব্যক্তি আর মোবাইল ফোনটি ফেরত দেননি।

ওসি বলেন, এখন পর্যন্ত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। আমারা মোবাইল ফোনটি উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করছি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।