বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
তাসনিম জারা ও ববি হাজ্জাজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ আসনের দুই আলোচিত প্রার্থী ঢাকা৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এবং ঢাকা১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ নিজেদের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

মূলত, ববি হাজ্জাজ ঢাকা১৭ আসনের ভোটার এবং তাসনিম জারার ভোটের আসন ঢাকা১১ হওয়াই নিজেদের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা।

ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্রটি ববি হাজ্জাজের ভোটকেন্দ্র। সেখানে তার ভোটার ক্রমিক নম্বর ৬৭৮২। আইন অনুযায়ী, একজন প্রার্থী দেশের যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হয় তার নিজ এলাকায়। এ নিয়ে ঢাকা১৩ আসনের আদাবর, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকার ভোটারদের মধ্যে নানা আলোচনা চলছে।

ইসি’র ওয়েবসাইট ও ভোটার স্লিপ অ্যাপস অনুযায়ী, তাসনিম জারা ঢাকা১১ আসনের নিবন্ধিত ভোটার। সেখানে তার ভোটকেন্দ্র নম্বর ৮০ এবং কেন্দ্রের নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বিজোন পূর্ব)। নির্বাচনী আইন অনুযায়ী তাকে সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More