দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি পবিপ্রবি শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি পবিপ্রবি শিক্ষার্থীর
পবিপ্রবির ষষ্ঠ সেমিষ্টারের শিক্ষার্থী সিফাতুল হক

নিখোজের ৪ দিনেও সন্ধান মেলেনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ষষ্ঠ সেমিষ্টারের শিক্ষার্থী সিফাতুল হকের(২৩)।

সিফাত চট্টগ্রামের হালিশহর এলাকার এনামুল হকের ছেলে।

গত মঙ্গলবার (১৬ মে) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের তার নিজ কক্ষ থেকে বাইরে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এসময় মোবাইল ফোন ও মানিব্যাগ তার নিজ কক্ষেই ছিলো।

এঘটনায় গত ১৭ মে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

দুমকি থানার ওসি আবুল বাসার জানান, নিখোঁজ শিক্ষার্থী সিফাতুলের সন্ধান জানতে বিভিন্ন থানায় মেসেজ দেয়া হয়েছে। পুলিশ তার খোজে অনুসন্ধান চালাচ্ছে।

মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ