শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নালিতাবাড়ীতে ৫৯ বোতল ভারতীয় মদসহ আটক ২

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নালিতাবাড়ীতে ৫৯ বোতল ভারতীয় মদসহ আটক ২
ভারতীয় মদসহ আটক ২

শেরপুরের নালিতাবাড়ীতে একটি প্রাইভেটকার তল্লাশী করে পুলিশ ৫৯ বোতল ভারতীয় মদসহ দুই কারবারিকে আটক করেছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ ৫৯ বোতল ভারতীয় মদসহ দুই কারবারিকে আটক করেছে।

আটককৃতরা হলো নালিতাবাড়ীর পশ্চিম সমশ্চুড়া গ্রামের মো: আসকর আলীর পুত্র মো: রফিকুল ইসলাম(২৫) এবং ঝিনাইগাতির ঘাগড়া মারুয়াপাড়া গ্রামের মৃত কছর আলীর পুত্র রফিকুল ইসলাম।

জানা গেছে, মঙ্গলবার রাতে এই কারবারিদ্বয় ৩৫ বোতল এসি ব্ল্যাক ৭৫০ এমএল এবং ২৪ বোতল রয়েল স্ট্যাজ ব্রান্ডের মদ প্রাইভেটকার দিয়ে নিয়ে যাওয়ার পথে সমশ্চ’ড়া এলাকায় পুলিশ তল্লাশী করে হাতে নাতে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকের নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক।

মঞ্জুরুল আহসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ