শিরোনাম
আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি
দীপ্ত নিউজ
বিনোদন

নারী দিবসে ‘দীপ্ত প্লে’তে নতুন ওয়েব ফিল্ম ‘‌ক্রিমিনালস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারী দিবসে ‘দীপ্ত প্লে’তে নতুন ওয়েব ফিল্ম ‘‌ক্রিমিনালস’
দীপ্ত প্লে‘‌তে নতুন ওয়েব ফিল্ম ‘‌ক্রিমিনালস'। ছবি: ভিডি্ও থেকে নেয়া

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা। তাদের জীবনে ঘটে যাওয়া গল্পকে নিয়ে ফরহাদ আহমেদের র্নিমিত ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘‌ক্রিমিনালস‘।

এতে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা।

ওয়েব ফিল্মটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিও লিমিটেড।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিনপ্রান্তের ভিন্ন বয়সী তিন নারী একত্রিত হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের আইন ভেঙে হতে হবে ক্রিমিনাল। চুমকি, নীলা আর বীথির পথ সহজ না। বর্তমান পদক্ষেপ ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের; তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যতও হয়ে পড়বে অনিশ্চিত। এমন দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে; যে এতদিন নিজেকে রেখেছে সবার ধরা–ছোঁয়ার বাইরে।

একদিকে জীবনের টানাপোড়েন, অন্যদিকে অসম্ভব বাধা, দুটোকে অতিক্রম করে চুমকি, নীলা আর বীথি কি সত্যি তাদের লক্ষ্য অর্জন করতে পারবে? নাকি কেবলই অপরাধী হয়ে, ক্রিমিনাল পরিচয়েই তারা থেকে যাবে আজীবন?

আরও পড়ুন: দীপ্ত প্লে–তে মুক্তি পেল ‘ইউএনও স্যার’

পরিচালক ফরহাদ আহমেদ বলেন, দেশে বড় বড় জালিয়াতি চক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। এরকম ঘটনায় দেখি মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে। প্রতারণার ঘটনা থেকে ক্রিমিনাল– এর গল্পটি তৈরি হয়েছে। সাধারণ তিনজন নারীর একসঙ্গে হওয়া এবং সেই প্রতারণার টাকা ফিরে পাওয়ার সংগ্রামকেই দেখানোর চেষ্টা করা হয়েছে। কথায় আছে ট্রাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এই ফিল্মটা অনেকটা ডার্ক–কমেডিও বলা যায়। এখন দর্শকদের কেমন লাগে সেটার অপেক্ষায় আছি।

দীপ্ত টেলিভিশনের হেড অফ ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম জানান, নারী দিবস ৮ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’।

সুপ্তি/ দীপ্ত নিউজ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।