শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

নারী ইউপি সদস্যকে চেয়ারম্যানের কুপ্রস্তাব!

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নারী ইউপি সদস্যকে চেয়ারম্যানের কুপ্রস্তাব!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে নারী ইউপি সদস্যকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কোলা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হাজেরা খাতুন।

নারী ইউপি সদস্য হাজেরা খাতুন জানান, ভোটে নির্বাচিত হওয়ার কিছুদিন পর থেকেই চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে। তিনি চেয়ারম্যানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর ক্ষিপ্ত। তাকে ইউনিয়নের কোন কাজ দেয় না। তিনি এ বিষয়টি স্থানীয় এমপিকেও জানিয়েছেন। এরপর থেকে তার সাথে দুর্ব্যবহার করে। বিষয়টি কাউকে না বলার জন্য অনুরোধ করে চেয়ারম্যান তাকে বলেন তার সম্মানহানি হবে। তারপরও চেয়ারম্যান তাকে খুবই চাপাচাপি করে।

তিনি আরো জানান, আমাকে যদি কুপ্রস্তাবে রাজি হতে হয় তাহলে বিয়ে করতে হবে। এই কথা বললে চেয়ারম্যান তার উপরে আরো বেশি ক্ষিপ্ত হয়। কোন কাজ দেয় না। এদিকে ওয়ার্ডের মানুষও বলে কোন কাজ করতে পারে না। এরপর উপায় না পেয়ে ইউএনও অফিসে অভিযোগ দিই। বিষয়টি জানাজানি হলে চেয়ারম্যান থেকে বিভিন্নভাবে তাকে হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, ওই নারী ইউপি সদস্য সব বানোয়াট কথা বলেছেন। ওই নারী ইউপি সদস্যর মাথায় সমস্যা। যে যা বলে তাই শোনে। তিনি ইউএনওকে বিষয়টি জানিয়েছেন। ইউএনও তাকে একটি লিখিত দিতে বলেছেন। যাতে ওই নারী ইউপি সদস্যের পরিবর্তে তার স্বামী বা সন্তান দায়িত্ব পালন করতে পারে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, ওই নারী ইউপি সদস্য অভিযোগ দিতে আসছিল। অভিযোগ অসম্পূর্ণ হওয়ায় তিনি নেন নি। দুই পক্ষই ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন।

শায়লা/ দীপ্ত নিউজ